নতুন আইজিপি হলেন ময়নুল ইসলাম
ফাইল ছবি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. ময়নুল ইসলামকে।
মঙ্গলবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।
প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
গত ৫ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আইজিপি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আরও এক বছর চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।
টিটি/এমএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন ফরাসি প্রতিনিধিরা
- ২ জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি কী হবে, আলোচনার জন্য সংসদে মুলতবি প্রস্তাব
- ৩ ২০ বছর আগে মারা গেছেন এমন ব্যক্তির বিরুদ্ধেও মামলা হয়েছিল: আইনমন্ত্রী
- ৪ ঢাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি
- ৫ বঙ্গোপসাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে জীবিত ফেরালো নৌবাহিনী