ঢাকার শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা চাইলেন নতুন ডিএমপি কমিশনার
ডিএমপির নতুন কমিশনার মাইনুল হাসান/ ফাইল ছবি
ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন মো. মাইনুল হাসান। তিনি ঢাকা মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ডিএমপির সব সদস্য এবং নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
বুধবার (৭ আগস্ট) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানায়।
এর আগে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে সংযুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
আরও পড়ুন
একই প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমানকে র্যাব মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। র্যাবের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
টিটি/এসআইটি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ বিরোধীদলের ওয়াকআউট সংসদ সংস্কৃতির অংশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- ২ ঢাকাজুড়ে ফুটপাতে দিনভর অভিযান, ১ লাখ ৯২ হাজার টাকা জরিমানা
- ৩ রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গায় তাপপ্রবাহের আভাস
- ৪ সরকারি চাকরিতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার ২২০: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- ৫ গভীর সমুদ্রে জেলেদের পাহারা দেওয়ার ব্যবস্থা করা হবে: মৎসমন্ত্রী