চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহিতার মামলা
হাসিনাসহ মামলার আসামি সাবেক ৩ সিইসি
অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের আয়োজনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রাকিবুদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ কমিশনার ও সচিবদেরদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে চট্টগ্রামে। মামলায় আরও আসামি করা হয়েছে ওবায়দুল কাদেরসহ তিন মেয়াদে থাকা সংসদ সদস্যদের।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৬ কাজী শরিফুল হকের আদালতে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম। আদালত মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী কফিল উদ্দিন বলেন, ‘গত তিন নির্বাচনে বিরোধীদলসহ অনেক জনপ্রিয় নেতার অংশগ্রহণ ছিল না। সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যারা কমিশনে ছিলেন তাদের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীও নির্বাচনী মাঠে একপেশে আচরণ করেছে। বিপুল টাকা ব্যয়ে যে তিনটি নির্বাচন হয়েছে তাতে সংবিধানের খেলাপ করেছেন কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তারা। এসব কারণে রাষ্ট্রদ্রোহিতা ও প্রতারণা মামলা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘একই সঙ্গে এসব নির্বাচনে সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারাও অবৈধভাবে সুযোগ সুবিধা ভোগ করায় তাদেরও এ মামলায় আসামি করা হয়েছে।’
এএজেড/এসএনআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ‘হঠাৎ খেয়াল করলাম প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে নাটকটি উপভোগ করছেন’
- ২ কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ
- ৩ বর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: চসিক মেয়র
- ৪ শিশুদের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রীর পরিবার
- ৫ শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী