বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
১৪৪৬ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা উপলক্ষে আগামীকাল ৩ অক্টোবর জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২ ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭
এমওএস/এসএনআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদুল আযহার পরেই শুরু হচ্ছে বর্জ্য থেকে গ্যাস-বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প
- ২ শহীদ মিনারে রাকিব হত্যা, নেপথ্যে নারী-মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্বের ইঙ্গিত
- ৩ সরকারি-বেসরকারি ভবনে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন
- ৪ মধ্যপ্রাচ্য সংকটে শাহ আমানতে আরও ৮ ফ্লাইট বাতিল
- ৫ ২০ বছর পর চাকরিতে যোগদানের সুযোগ পাচ্ছেন ৩৩০ সার্জেন্ট-এসআই