এনআইডি সেবা নিতে হটলাইনে টোল ফ্রি কথা বলা যাবে
এনআইডির সব ধরনের সেবা পেতে ইসির হটলাইনে কথা বলা যাবে/ ফাইল ছবি
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সব ধরনের সেবা পেতে প্রয়োজনে নির্বাচন কমিশনের হটলাইন নম্বর ১০৫ -এ টোল ফ্রি কথা বলা যাবে। সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ সেবা মিলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৮ অক্টোবর) ইসির পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
নির্বাচন কমিশন জানায়, নতুন ভোটার নিবন্ধন, এনআইডি সংশোধন, ভোটার স্থানান্তর, ঠিকানা পরিবর্তন, স্মার্ট কার্ড সংগ্রহসহ এনআইডি বিষয়ক যে কোনো সেবার জন্য নিজ জেলা, উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারবেন।
এমওএস/কেএসআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ আগস্টের পর করা সব মামলা যাচাই-বাছাই করা হবে: চিফ প্রসিকিউটর
- ২ সাবেক ডিআইজি আবদুল জলিলের পরিকল্পনায় শাপলা চত্বরে হত্যাকাণ্ড
- ৩ লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি
- ৪ কোভিড ভ্যাকসিন কেনায় অনিয়ম: অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানে দুদকের চিঠি
- ৫ সংস্কার কার্যক্রম সংবিধানের কাঠামোর ভেতরে প্রচলিত হবে: আইনমন্ত্রী