হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাটিরহাট রেল স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তি রাতে রেললাইনের ওপর শুয়ে ছিল। ভোরে ট্রেনে কাটা পড়ে মারা যান।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম বলেন, আজ সকালে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এএজেড/এমআরএম/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ২ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ৩ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ৪ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৫ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন