ঢাকার বাসায় ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত
ফাইল ছবি
রাজধানীর ধানমন্ডিতে ডাকাতের ছুরিকাঘাতে এ কে এম আব্দুর রশিদ (৮৫) নামের যুক্তরাজ্য প্রবাসী এক চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ধানমন্ডির ২৯৪/১ ৮/১ বাসার পাঁচতলার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
দুজনকে হাসপাতালে নিয়ে আসা ভাড়াটিয়া বাঁধন বলেন, এ কে এম আব্দুর রশিদ ও তার স্ত্রী সুফিয়া রশিদ চিকিৎসক। তারা লন্ডন থাকেন। প্রতিবছর তারা সেপ্টেম্বরে ঢাকায় আসেন এবং ডিসেম্বরে চলে যান।
- আরও পড়ুন
- ডাকাতির ১৮ ঘণ্টার মধ্যে লুণ্ঠিত মালামালসহ চারজন গ্রেফতার
- ডিবি পুলিশের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নিয়ে গেলো ফ্রিজের মাংসও
তিনি বলেন, রাতে অস্ত্রসহ ডাকাতদল বাসায় ঢুকে দুজনকে জিম্মি করে। ডাকাতি করার সময় তারা বাধা দিলে দুজনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে আহতদের সরকারের অর্থ সহায়তা
- ২ জুলাই সনদ নিয়ে গণভোটের দাবি সংবিধানের ওপর প্রতারণা: আইনমন্ত্রী
- ৩ চার ঘণ্টা লাইনে থেকেও তেল মিললো না, মোটরসাইকেল চালকদের ক্ষোভ
- ৪ সংবিধান সংস্কার হয় না বরং স্থগিত বা সংশোধন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫ ঢাকায় অবৈধ নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের আলটিমেটাম