ছাত্ররা দায়িত্বশীলতার পরিচয় দেবেন, আশা মাহফুজ আলমের
কোনো ধরনের উসকানিতে আন্দোলন ও সংঘাতে না জড়িয়ে ছাত্ররা দায়িত্বশীলতার পরিচয় দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটি হলো- ছাত্রদের নেতৃত্বে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে একটা গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। ছাত্রদের মধ্যে এখনো অনেক ধরনের আকাঙ্ক্ষা আছে, অনেক ধরনের দাবি-দাওয়া আছে। দাবি-দাওয়ার ক্ষেত্রে সম্মান রাখছে, যে আপনারা আসেন কথা বলেন। কথা বলে আমরা এগুলোর সমাধান করতে পারি। অনেকগুলো বিষয় কিন্তু দেখেছেন যে একটা সমাধানের দিকে যাওয়া যায়। সরকার কথা শুনছে। সরকার খুবই গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
মাহফুজ বলেন, যারা আন্দোলন করছেন তাদের কাছে দাবি থাকবে কারও উসকানি অথবা যে নেতিবাচক বিষয়গুলো না করে সরকাররের সঙ্গে প্রপার চ্যানেলে আসেন, কথা বলেন। সরকার আপনাদের কথা শুনতে ইচ্ছুক। আপনারা সমাধানের দিকে এগিয়ে যান। এটাই ছাত্রদের কাছে প্রত্যাশা করবো। আমরা মনে করি ছাত্ররা দায়িত্বশীলতার পরিচয় দেবে।
আইএইচআর/এমএএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ঢাকায় আনার পথে নারীর মৃত্যু, পরিবারের অন্য ৮ জনের অবস্থাও ‘আশঙ্কাজনক’
- ২ পিলখানায় গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৩ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪ জমা পড়েনি ১০ হাজার ‘বৈধ অস্ত্র’, পর্যালোচনা হবে আ’লীগ আমলের লাইসেন্স
- ৫ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী