সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক
জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে রাজধানীর যমুনা ফিউচার পার্ক শপিংমল। ব্যবসায়িক নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট কারণ বিবেচনা করে সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হলেও দোকান ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে পুনরায় কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় যমুনা ফিউচার পার্কের জনসংযোগ বিভাগ।
যমুনা গ্রুপের একজন প্রতিনিধি বলেন, আমরা বিশ্বাস করি আলোচনা ভিত্তিক এই পদক্ষেপ আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে সহায়তা করবে এবং সব অংশীদারদের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক স্থাপন করবে। আমরা এরই মধ্যে সমস্যাগুলো সমাধান করেছি এবং ভবিষ্যতে যে কোনো সমস্যা মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ।
যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ ক্রেতাদের এবং শপিংমলের সব অংশীদারদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত সমস্যা সমাধান করে কার্যক্রম শুরু করেছে। যমুনা গ্রুপের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
এসআরএস/এমআইএইচএস/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ জালিয়াতি করে বন্দর থেকে পণ্যভর্তি কনটেইনার পাচার, ৭ ঘণ্টা পর উদ্ধার
- ২ হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ঘটনাস্থলে বিজিবি মোতায়েন
- ৩ গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে বিএনপি
- ৪ পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন ফরাসি প্রতিনিধিরা
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি কী হবে, আলোচনার জন্য সংসদে মুলতবি প্রস্তাব