ভাইয়ের বিরুদ্ধে বোনকে হত্যার অভিযোগ
রাজধানীর খিলগাঁওয়ে পশ্চিম নবীনবাগের একটি বাসায় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট বোন রুমি আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। একই ঘটনায় তাদের বড় ভাই বাবুল মিয়া (৫০) আহত হয়ে চিকিৎসাধীন।
গুরুতর আহত অবস্থায় রুমি আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
রুমি আক্তারের ভাবি জুলেখা বলেন, ‘আমার স্বামী আব্দুস সালাম মাদকাসক্ত। তিনি বিভিন্ন সময় মাদকের টাকার জন্য বাসায় আমাকে মারধর করতেন। আজ আমার কাছে টাকা চাওয়ার পর না দিলে আমাকে মারধর করে। এসময় আমার ননদ রুমি আক্তার বাঁচাতে এলে তখন তাকে আমার স্বামী আঘাত করে। পরে আমার ভাসুর এলে তাকেও আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে খিলগাঁও খিদমা হাসপাতালে নিয়ে গেলে আমার ননদের অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/এমআইএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদুল আযহার পরেই শুরু হচ্ছে বর্জ্য থেকে গ্যাস-বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প
- ২ শহীদ মিনারে রাকিব হত্যা, নেপথ্যে নারী-মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্বের ইঙ্গিত
- ৩ সরকারি-বেসরকারি ভবনে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন
- ৪ মধ্যপ্রাচ্য সংকটে শাহ আমানতে আরও ৮ ফ্লাইট বাতিল
- ৫ ২০ বছর পর চাকরিতে যোগদানের সুযোগ পাচ্ছেন ৩৩০ সার্জেন্ট-এসআই