ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বকেয়া বেতনের দাবিতে ঢাকার এফডিসি ক্রসিংয়ে রেলপথ অবরোধ
রাজধানী ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টা ৪৫ মিনিট থেকে রেলযোগাযোগ বন্ধ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি।
আরও পড়ুন
রেলের অস্থায়ী কর্মচারীদের বেতন বকেয়া থাকায় তারা ঢাকার এফডিসি ক্রসিংয়ে ব্যানার নিয়ে রেলপথ অবরোধ করেছেন। ফলে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, সকাল ১০ টা ৪৫ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এমন হয়েছে।
এনএস/জেএইচ/জিকেএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
- ২ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৩ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৪ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৫ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক