এনআইডি সেবা সংক্রান্ত অভিযোগ নিয়ে ইসিতে দুদকের প্রতিনিধিদল
নির্বাচন কমিশন ভবন/ ফাইল ছবি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সংক্রান্ত অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) এসেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে ইটিআই ভবনে পৌঁছায় দুদকের চার সদস্যের প্রতিনিধিদল। এরপর প্রথমে তারা এনআইডি সেবা সংশ্লিষ্ট অংশ থেকে তথ্য সংগ্রহ করেন।
- আরও পড়ুন
আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি, নতুন করে আলোচনা চায় বাংলাদেশ
১০৯২ কোটি টাকা আত্মসাৎ: এস আলমের ছেলেসহ ৫৮ জন আসামি
পরে তারা দুপুর দেড়টার দিকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকে বসেন।
বৈঠকের আগে প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ সাংবাদিকদের বলেন, এনআইডি সেবা সংক্রান্ত সমস্যা রয়েছে। আমরা ইটিআই ভবন থেকে কিছু তথ্য নিয়েছি। এখন ডিজির সঙ্গে কথা বলবো। পরে এ বিষয়ে কথা বলতে পারবো।
এমওএস/কেএসআর
সর্বশেষ - জাতীয়
- ১ সাবেক ডিআইজি আবদুল জলিলের পরিকল্পনায় শাপলা চত্বরে হত্যাকাণ্ড
- ২ লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি
- ৩ কোভিড ভ্যাকসিন কেনায় অনিয়ম: অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানে দুদকের চিঠি
- ৪ সংস্কার কার্যক্রম সংবিধানের কাঠামোর ভেতরে প্রচলিত হবে: আইনমন্ত্রী
- ৫ এক/এগারোর সময়ের মানবতাবিরোধী অপরাধেরও বিচার করবে ট্রাইব্যুনাল