প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক জামায়াত আমিরের
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুজনের মধ্যে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
বৈঠকে নির্বাচন, দুর্নীতি ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে সংস্কার ও জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে করণীয় নিয়ে আলোচনা হয়।
রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
এমইউ/এমকেআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ২ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৩ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
- ৪ বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা