চট্টগ্রামে ‘এক টাকায় আনন্দ’ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
এক টাকায় আনন্দ ফাউন্ডেশনের দেওয়া শীতবস্ত্র হাতে শিশুরা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দুর্গম এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছে চট্টগ্রামের তরুণ উদ্যোক্তাদের মানবিক সংস্থা ‘এক টাকায় আনন্দ’ ফাউন্ডেশন।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে লোহাগাড়া উপজেলা ও বান্দরবান সীমান্তের দুর্গম এলাকা গৌড়স্থানের শতাধিক সুবিধাবঞ্চিত এতিম শিশুর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জাবের হোসাইন সাকিব, প্রবাসীকল্যাণ বিভাগের উপ-সমন্বয়ক আব্দুল রিদুয়ান, মুহাম্মদ আজাদ হোসেন ও কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ আকিল প্রমুখ।
আরও পড়ুন
- বিজয় দিবসে ঢাকায় ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
শ্রমিকদের মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীতবস্ত্র বিতরণ
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জাবের হোসাইন সাকিব বলেন, আমাদের ফাউন্ডেশনের কাজ হচ্ছে দুর্গম এলাকা এবং যাতায়াতের জন্য দূরের পথ হওয়ায় যেখানে কোনো ত্রাণ সহায়তা পৌঁছায় না, সেসব এলাকার এতিম, অনাথ ও সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্যে এগিয়ে আসা। তাই প্রতি বছর শীত মৌসুমে এক টাকায় আনন্দ ফাউন্ডেশন সেখানে শীতের উপহার পাঠিয়ে শীতার্ত এতিম শিশুদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেন প্রতিটি এতিম শিশুর শীতের কষ্ট লাঘব হয় এবং তারা উষ্ণ থাকতে পারে।
এমডিআইএইচ/এএমএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ জালিয়াতি করে বন্দর থেকে পণ্যভর্তি কনটেইনার পাচার, ৭ ঘণ্টা পর উদ্ধার
- ২ হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ঘটনাস্থলে বিজিবি মোতায়েন
- ৩ গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে বিএনপি
- ৪ পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন ফরাসি প্রতিনিধিরা
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি কী হবে, আলোচনার জন্য সংসদে মুলতবি প্রস্তাব