হাজারীবাগে রাবার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট
রাজধানীর হাজারীবাগে একটি রাবারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান হোসেন।
শাহজাহান হোসেন বলেন, হাজারীবাগে একটি রাবারের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।
তিনি বলেন, আমরা রাত ১২টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাই। এরপর দ্রুত সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।
কেআর/এএমএ
সর্বশেষ - জাতীয়
- ১ কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
- ২ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৩ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৪ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৫ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক