ধানমন্ডি ৩২
বাড়ি ভাঙা নিয়ে অশালীন মন্তব্য, জনতার তোপের মুখে নারী
ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ি ভাঙার সময় অশালীন মন্তব্য করে তোপের মুখে পড়েছেন এক নারী
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার সময় অশালীন মন্তব্য করে জনতার তোপের মুখে পড়েছেন এক নারী। যদিও তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই নারী হঠাৎ করে করে এসে বলেন, এসব ভাঙার কি দরকার আছে? আওয়ামী লীগ করেছে, তাই আপনারাও করবেন? সমঝোতা করা যায় না?
- আরও পড়ুন
- ধানমন্ডি ৩২-এ জয় বাংলা বলায় বেধড়ক পিটুনি
- ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের পর আগুন
- এক্সক্যাভেটর দিয়ে ভাঙা হচ্ছে দুই ভবন, উৎসুক জনতার ভিড়
তারা আরও জানান, এই নারী অশালীন ভাষায় গালিগালাজ করেছেন। যারা ভাঙছে তাদের গালি দিয়েছেন। এরপর উত্তেজিত জনতা তাকে ওই জায়গা থেকে তাড়িয়ে দেন। তোপের মুখে পড়ে ওই নারী হোঁচট খেয়ে পড়ে যান।
জাহিদুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, তাকে চলে যেতে বলেছি। এরপরও তিনি একের পর এক কথা বলে যাচ্ছিলেন। আর গালি দিচ্ছিলেন। এরপর মানুষ তাকে তাড়া দেয়। পরবর্তীতে ওই নারীকে কিছু মানুষ ঘিরে ধরে অন্যত্র সরিয়ে নিয়ে যান।
আরএএস/এএমএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ২ চকবাজারে বাসায় ঝুলছিল ঢামেক হাসপাতালের নার্সের মরদেহ
- ৩ জ্বালানি তেলের মূল্য বাড়াতে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি: বিপিসি
- ৪ জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান
- ৫ জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, যথেষ্ট মজুদ আছে