রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী শাওন গ্রেফতার
অভিনেত্রী মেহের আফরোজ শাওন/ ফাইল ছবি
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে শাওনকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে।
ডিবিপ্রধান বলেন, ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
- আরও পড়ুন
হাসিনার উসকানিমূলক বক্তব্যের জন্যই ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর
শামীম ওসমানের দাদার বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে জনতা
এর আগে আজ সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় মেহের আফরোজ শাওনের পৈতৃত বাড়িতে আগুন দেওয়া হয়।
শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী জামালপুর-৫ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তার মা তহুরা আলী ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য হন। সবশেষ ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। মেহের আফরোজ শাওনে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
টিটি/কেএসআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
- ২ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৩ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৪ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৫ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক