শ্যামল কান্তি ভক্ত ঢামেকে ভর্তি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে তাকে ঢামেকের মেডিসিন বিভাগের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।
শ্যামল কান্তি ভক্ত শরীরের বিভিন্ন স্থানে ব্যথা, খাবারে অরুচিসহ বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে কর্তব্যরত চিকিৎসক জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
এর আগে শিক্ষক শ্যামল কান্তি ভক্ত নারায়ণগঞ্জের ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
একে/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব