৭ দফা দাবি
১ মার্চ থেকে কর্মবিরতির ঘোষণা ১১-২০ গ্রেডের সরকারি কর্মচারীদের
কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেন সরকারি কর্মচারীরা
৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে টানা আন্দেলনের কর্মসূচি ঘোষণা করেছেন ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীরা। এর মধ্যে দাবি মানা না হলে ১ মার্চ থেকে সারাদেশে কর্মবিরতি পালন করবেন তারা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ মহাসমাবেশ করা হয়।
ঘোষিত কর্মসূচিগুলো হলো
আগামী ১৬-২২ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী সারা দেশে সরকারি অফিসসমূহে দাবি সংবলিত ব্যানার সাঁটানো, লিফলেট বিতরণ, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমে যোগাযোগের মাধ্যমে দাবির স্বপক্ষে জনমত গঠন।
- আরও পড়ুন
শাহবাগে পুলিশের বাধার মুখে সরকারি কর্মচারীরা, ছত্রভঙ্গে জলকামান
৫০ শতাংশ মহার্ঘ ভাতাসহ ৭ দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ
আগামী ২৩-২৮ ফেব্রুয়ারি সব অফিস প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি), বিভাগীয় কমিশনার ও সচিবালয়ে কর্মসূচির বিষয়ে অবহিত করে স্মারকলিপি প্রদান করা হবে।
এসব কর্মসূচির পরও দাবি বাস্তবায়ন না হলে ১ মার্চ স্ব স্ব প্রতিষ্ঠানে উপস্থিত থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হবে।
এএএইচ/কেএসআর
সর্বশেষ - জাতীয়
- ১ সশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ২ চট্টগ্রামে স্বাধীনতা দিবসে ছাত্রশিবিরের র্যালি ও সমাবেশ
- ৩ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী
- ৪ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ৫ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের