ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:২৮ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান।

বৃহস্পতিবার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার বিএনপির মহাসচিরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন।

বৈঠকে উপস্থিত আছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

কেএইচ/বিএ