যশোর জেলা বিএনপির কাউন্সিল ২২ ফেব্রুয়ারি
২২ ফেব্রুয়ারি কাউন্সিল করবে যশোর জেলা বিএনপি
আগামী ২২ ফেব্রুয়ারি যশোর জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রিজভী জানান, কাউন্সিলের জন্য পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইসহাক। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন- অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল, অধ্যক্ষ মকবুল হোসেন, ডা. এস এম রবিউল আলম এবং সাংবাদিক সাইফুল ইসলাম সজল।
কেএইচ/কেএসআর/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, প্রকাশ করবেন ব্যাংক স্টেটমেন্ট
- ২ যুদ্ধের কারণে জ্বালানি সাশ্রয়ীভাবে ব্যবহার করতে হবে, এটাই বিকল্প
- ৩ তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪ ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ৫ এনসিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী