২৪ ফেব্রুয়ারি খুলনা মহানগর বিএনপির সম্মেলন
ফাইল ছবি
খুলনা মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল আগামী ২৪ ফেব্রুয়ারি খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। সম্মেলন ও কাউন্সিলের জন্য একটি নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। সম্মেলন ও কাউন্সিলের জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
নির্বাচন কমিশনের সদস্যরা হলেন- আহ্বায়ক অ্যাড. মাসুদ হোসেন রনি, সদস্য ডা. রফিকুল হক বাবলু, অ্যাড. হালিমা আকতার খানম ও অধ্যাপক সাইদুর রহমান।
কেএইচ/এমএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান