এটিএম আজহারের মুক্তির দাবিতে জামায়াত আমিরের নেতৃত্বে মিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কারাবন্দি নেতা সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পল্টন মোড় থেকে শুরু হয় এ বিক্ষোভ মিছিল। মিছিলে জামায়াতের হাজারো নেতাকর্মী অংশ নেন।
এর আগে সমাবেশে জামায়াতের নেতারা এটিএম আজহার মুক্তিতে আমিরের কাছ থেকে কঠিন কর্মসূচির আহ্বান করেন। তবে আজকের সমাবেশ থেকে বিক্ষোভ কর্মসূচি চলমান উল্লেখ করলেও সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করেননি দলটির আমির।
এএএম/এমএএইচ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
- ২ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ৩ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৪ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৫ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল