ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

মঈন খানের নেতৃত্বে চীন সফরে গেলেন ২২ সদস্যের প্রতিনিধিদল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৫ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্ব সেদেশ সফরে গেছেন ২২ সদস্যের একটি প্রতিনিধিদল।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা। বিএনপির নেতারা ছাড়াও তাদের যুগপৎ আন্দোলনে থাকা শরিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র নেতারা প্রতিনিধিদলে রয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির তালিকায় রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

এছাড়া বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকদলের নেতাদের মধ্যে রয়েছেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।

কেএইচ/এমএএইচ/