সমাবেশস্থলেই জুমার নামাজ পড়লেন কর্মী-সমর্থকেরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছে ছাত্র-জনতা ও দলের নেতাকর্মীরা। তাদের অনেককে সমাবেশস্থলে জুমার নামাজ পড়তে দেখা গেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে জাতীয় নাগরিক কমিটির এক নেতা নামাজের ঈমামতি করেন।
এসময় উপস্থিত ছাত্র-জনতা ও সমাবেশে আসা অতিথিরা নামাজে অংশ নেন।
নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ ঘিরে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শেষ। শুক্রবার বিকেল ৩টায় নতুন দলটি আত্মপ্রকাশ করবে। সারাদেশ থেকে নেতাকর্মী এ অনুষ্ঠানে যোগ দেবে বলে জানা গেছে।
আরএএস/এমকেআর
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান