প্রথম কর্মসূচিতে স্মৃতিসৌধ ও রায়েরবাজারে শ্রদ্ধা জানাবে এনসিপি
জাতীয় নাগরিক পার্টি
দলীয় প্রথম কর্মসূচিতে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং রাজধানীর রায়েরবাজারে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (৩ মার্চ) জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷
আরও পড়ুন
- সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ ও ইনকিলাব জিন্দাবাদ কীসের বার্তা দেয়
- আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো ‘জাতীয় নাগরিক পার্টি’
- বাংলাদেশে ভারত-পাকিস্তানপন্থি রাজনীতি চলবে না: নাহিদ ইসলাম
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে এবং সকাল ১০টায় রায়েরবাজারে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবে। দুটি কর্মসূচিতেই এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।
এনএস/ইএ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ২ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৩ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান
- ৪ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে জনগণ প্রস্তুত: আবু সুফিয়ান
- ৫ বিএনপির আলোচনা সভার তারিখ পরিবর্তন