হাসপাতাল ছেড়েছেন ফখরুল, থাকবেন কূটনীতিকদের ইফতারে
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে গুলশানের ইউনাইটেড হাসপাতাল ত্যাগ করেন তিনি। বিকেলে দলের পক্ষ থেকে আয়োজিত রাজধানী ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতারে যোগ দেবেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
গত ১ মার্চ অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল। হাসপাতালের কার্ডিওলজি কনসালট্যান্ট অধ্যাপক এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।
কেএইচ/বিএ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান