বর্তমান রাজনৈতিক পরিবেশে ভদ্র লোকের টিকে থাকা মুশকিল: হাফিজ
লালমোহন ফাউন্ডেশন ঢাকার অভিষেক ও ইফতার মাহফিলে হাফিজ উদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান রাজনীতির যে পরিবেশ, এখানে ভদ্র লোকের টিকে থাকা খুবই মুশকিল। সেটা দেশের মানুষ ভালো জানেন।
সোমবার (১০ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে লালমোহন ফাউন্ডেশন ঢাকার অভিষেক ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশের রাজনীতি এখন গভীর তলানিতে। গত ১৫ বছর দেশের সবকিছু ধ্বংস করে গেছে আওয়ামী লীগ। শিক্ষাঙ্গন ধ্বংস করেছে। শুনেছি, একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি যুবলীগের চেয়ারম্যানের পদ চেয়েছিলেন। এ পদ পেলে নাকি তিনি ভিসির পদ ছাড়তেন, এমন বক্তব্য সেই ব্যক্তি দিয়েছিলেন। তাহলে বোঝেন শিক্ষার কী অবস্থা করেছে আওয়ামী লীগ।
- আরও পড়ুন
- ট্রাম্প একজন ডিলমেকার, তাকে বলেছি আসুন ডিল করি: ড. ইউনূস
- কেম্যান আইল্যান্ডস ও পাঁচ দেশে শেখ হাসিনার সম্পদের সন্ধান মিলেছে
- পাচার হওয়া ২৩৪ বিলিয়ন ডলার ফেরাতে শিগগির আইন প্রণয়ন
তিনি বলেন, একটি ইউনিয়নের চেয়ারম্যানের অ্যাকাউন্টে যদি ১৫ হাজার কোটি টাকা লেনদেন হয়, তাহলে মন্ত্রী-এমপিদের কত টাকা আছে? আমাদের কাছে এক কোটি টাকা হলেই বারবার হিসাব করে শেষ করতে পারতাম না। এটি হলো দেশের রাজনীতির হালচিত্র। এক মন্ত্রীর বিদেশে ৩৬০টি বাড়ি আছে, এরা কি কখনো মরণের ভয় করে? এত সম্পদ কী করবে? তাদের আল্লাহর কাছে হিসাব দিতে হবে না?
ভোলার উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করবেন বলেও এ সময় প্রত্যয় ব্যক্ত করেন এই বিএনপি নেতা।
কেএইচ/ইএ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান