ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

রাজনীতিতে আর চাঁদাবাজি-টেন্ডারবাজি চলবে না: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১৬ পিএম, ১১ মার্চ ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের মধ্যে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের নাগরিকদের মধ্যে রাজনৈতিক বিপ্লব ঘটেছে। নতুন রাজনীতিতে চাঁদাবাজদের স্থান হবে না, হানাহানি-টেন্ডারবাজি চলবে না।

মঙ্গলবার (১১ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালের রুপসী বাংলা গ্র্যান্ড বলরুমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী যত শক্তি আছে সবাই এক হয়ে দেশের জন্য কাজ করবে। আমাদের রাজনৈতিক মিশন-লক্ষ্য আলাদা হতে পারে। তবে আমরা এটা বলতে পারি যে আমরা আজ এখানে যারা সবাই ফ্যাসীবাদবিরোধী পক্ষ।

তিনি বলেন, বাংলাদেশে যারা জুলাই-আগস্টে গণহত্যা চালিয়েছে, সেই আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে এক হওয়ার অনুরোধ জানাচ্ছি।

এনএস/এমএইচআর/জেআইএম