বিচারহীনতার সংস্কৃতির ফলে ধর্ষণের ঘটনা অবাধে ঘটেছে: এনসিপি
ফাইল ছবি
ফ্যাসিবাদী আমলে প্রতিষ্ঠিত বিচারহীনতার সংস্কৃতির ফলে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের মতো ঘটনা বাংলাদেশে অবাধে ঘটেছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করে দলটি।
বিজ্ঞপ্তিতে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে এনসিপি জানায়, জুলাই অভ্যুত্থানোত্তর নতুন বাংলাদেশে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগকে সক্রিয় ভূমিকা রাখার জোর দাবি জানাই আমরা। মাগুরার ঘটনাসহ নারী নিপীড়ন ও নির্যাতনের প্রতিটি ঘটনায় জড়িত অপরাধীদের অতি দ্রুত তদন্তপূর্বক বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করে বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে এনসিপি।
আরও পড়ুন
এনসিপি জানায়, মাগুরার শিশুটির ওপর চলা নির্যাতন এবং তার মৃত্যু আমাদের রাষ্ট্র ও সমাজব্যবস্থার জন্য চরম লজ্জাজনক। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র গঠনের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে এই নির্মম ঘটনা হতাশাজনকও বটে। এনসিপি এই ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে এর আগেও তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।
এনএস/ইএ
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান