শনিবার সাংবাদিকদের সম্মানে ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের ইফতার
প্রতীকী ছবি
সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন।
শনিবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল পূর্বানীতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একত্রে এ ইফতার মাহফিলের আয়োজন করছে।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন।
যুবদলের শীর্ষ দুই নেতা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তদারকিতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে। বিএনপির শীর্ষ নেতারাও এতে অংশ নেবেন।
কেএইচ/এএমএ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী