আইজিপিকে তারেক রহমানের ঈদের শুভেচ্ছা
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে তাকে ঈদ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন সাবেক ডিআইজি ও বিএনপির পুলিশ সংস্কার কমিটির সদস্যসচিব খান সাঈদ হাসান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল জানান, পুলিশ হেডকোয়ার্টার্সে বৃহস্পতিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ শুভেচ্ছা কার্ড ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ বাহারুল আলমের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের সাবেক ডিআইজি ও বাংলাদেশ পুলিশ সংস্কার কমিটি বিএনপির সদস্য খান সাঈদ হাসান তারেক রহমানের এই শুভেচ্ছা কার্ড স্থানান্তর করেন।
কেএইচ/জেএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ টোকা দিয়ে ফেলতে যেও না, তোমাদের বাপ-মায়ের বিয়ের আগে থেকে রাজনীতি করি
- ২ মাহমুদুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিলো জামায়াত
- ৩ সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব: অর্থমন্ত্রী
- ৪ নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার
- ৫ ইতিবাচক রাজনীতির ধারা আরও মজবুত করতে হবে: নজরুল ইসলাম