আরাফাত রহমান কোকোর শাশুড়ি মারা গেছেন
এসইউএফ মুকরেমা রেজা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোটো ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৬ এপ্রিল) ভোর রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর।
মরহুমার পরিবারের ঘনিষ্ঠ এবং বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নজরুল ইসলাম আজাদ জানান, তিনি বেশ কিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। রোববার বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।
মায়ের অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে গত ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফিরেছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।
কেএইচ/এমকেআর
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান