গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভ করবে জামায়াত
গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সোমবার সারাদেশে জামায়াতের পক্ষ থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে মানবতার দুশমন ইসরাইলি বাহিনীর পাশবিক হামলায় গাজায় ৫০ হাজার ৬০০ জনেরও বেশি নিহত এবং আহত হয়েছেন আরও ১ লাখ ১৫ হাজার ৬৩ জনেরও অধিক নিরীহ ফিলিস্তিনি। নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।
এদিকে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর করার পর থেকেই ইসরাইল অব্যাহতভাবে গাজায় একের পর এক হামলা চালিয়ে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আসছে।
গোলাম পরওয়ার বলেন, গত ১৮ মার্চের হামলাটি ছিল যুদ্ধ বিরতির পর সবচাইতে বড় ধরনের হামলা। জালিম ইসরাইলি বাহিনীর এক দিনের এই বর্বর হামলায় নারী-শিশুসহ চার শতাধিক লোক নিহত হয়েছেন। ইসরাইলি প্রধানমন্ত্রী পুনরায় যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়ে এ হামলা চালিয়েছে। এ হামলার মাধ্যমে ইসরাইলিদের যুদ্ধবাজ জঙ্গি মনোভাবই আবার অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হলো।
ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংগঠনের সব শাখা এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এএএম/এমআইএইচএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান