গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ছাত্রশিবিরের সপ্তাহব্যাপী কর্মসূচি
গাজায় চলমান ইসরায়েলি নারকীয় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (৭ এপ্রিল) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এই কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচিসমূহ
৭ এপ্রিল: ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন, এবং সর্বস্তরে অফিস-আদালত বন্ধ রাখার আহ্বান।
৮ এপ্রিল: দেশের সব মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
৯ এপ্রিল: গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবনের ছাদে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে Solidarity With Palestine কর্মসূচি পালন।

১০ এপ্রিল: পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দেশের দূতাবাসে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি দেওয়া।
১১ এপ্রিল: জেলা পর্যায়ে ম্যাস মুভমেন্ট কর্মসূচি পালন।
৭-১৩ এপ্রিল: সপ্তাহব্যাপী অনলাইন ক্যাম্পেইন Echoes for Gaza পরিচালনা।
তারা বলেন, গাজায় নির্বিচারে বোমা হামলা ও গণহত্যা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলার লক্ষ্যে ঘোষিত কর্মসূচি সমূহে ছাত্রসমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।
এএএম/এমআইএইচএস/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান