সন্ত্রাসবিরোধী আইনে মামলায় আওয়ামী লীগ নেতা মুরাদ-আনিসুর রিমান্ডে
পুলিশ পাহারায় আদালতে শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহের আলম মুরাদ (৬০) ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমানের (৪০) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে পুলিশ। এরপর পল্টন মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাদের দশদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আজিজুল হক সুমন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর উত্তরা এলাকা থেকে মো. শাহের আলম মুরাদকে গ্রেফতার করে ডিবির একটি টিম। তেজগাঁও এলাকার একটি বাসা থেকে পৃথক অভিযান চালিয়ে অ্যাডভোকেট আনিসুর রহমানকে গ্রেফতার করে ডিবির অপর একটি টিম।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৬ এপ্রিল পল্টন মডেল থানা জাতীয় স্টেডিয়ামে ১ নম্বর গেটে বিপরীত পাশে শহীদ আবরার হোসেন এভিনিউয়ের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর সরকার কর্তক নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠন নিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করার উদ্দেশ্যে সমবেত হয়ে পরস্পর যোগসাজশে একত্রিত হয়ে দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করার জন্য সরকারবিরোধী স্লোগান দিয়ে সমাবেশ আয়োজনের চেষ্টা করছিল। এ ঘটনায় পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।
এমআইএন/এমএএইচ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান