গঠনতন্ত্র প্রণয়নে এনসিপির কমিটি গঠন
ফাইল ছবি
দলীয় গঠনতন্ত্র প্রণয়নে কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র চতুর্থ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এই কমিটি অনুমোদন দিয়েছেন।
রোববার (২৭ এপ্রিল) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
দলের যুগ্ম-আহ্বায়ক অ্যাড. জাবেদ রাসিনকে প্রধান করে ছয় সদস্যবিশিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, অ্যাড.মুজাহিদুল ইসলাম শাহীন, খালেদ সাইফুল্লাহ, অ্যাড.জহিরুল ইসলাম মুসা, সাইফুল্লাহ হায়দার, অ্যাড. হুমায়রা নূর।
এই কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র প্রণয়ন ও উপস্থাপনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
এনএস/এমএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান