ন্যাপের পর বিএনপির সঙ্গে বৈঠকে আমজনতার দল
বিএনপি ও আমজনতার দলের নেতাদের বৈঠক
ন্যাপ ভাসানীর পর বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠকে বসেছে আমজনতার দল। সোমবার (২৮ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রথম বৈঠক শুরু হয় বিকেল ৩টা ২৫ মিনিটে। ন্যাপ ভাসানীর সভাপতি আজহারুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।
- আরও পড়ুন
- বৈঠকে বিএনপি-ন্যাপ
এরপর বিকেল ৪টা ২০ মিনিটে শুরু হয় আমজনতার দলের সঙ্গে বৈঠক। দলের সভাপতি মশিউজ্জামানের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল এতে অংশগ্রহণ করে।
বিএনপির পক্ষে উভয় বৈঠকে নেতৃত্ব দেন লিয়াঁজো কমিটির প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
কেএইচ/ইএ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান