জামায়াত আমিরের সঙ্গে চ্যাথাম হাউসের সিনিয়র ফেলোর সৌজন্য সাক্ষাৎ
ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চ্যাথাম হাউসের সিনিয়র ফেলো প্যাট্রিক শ্রোয়েডার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চ্যাথাম হাউস যুক্তরাজ্যের সিনিয়র ফেলো প্যাট্রিক শ্রোয়েডার।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় প্যাট্রিক শ্রোয়েডারের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্থানীয় গবেষণা সহযোগী মামুনুর রহমান।
বৈঠকে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উন্নয়ন-অগ্রগতি, বাংলাদেশের গণতন্ত্র, নারী অধিকার, বাংলাদেশে বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, বৃত্তাকার অর্থনীতি এবং ভবিষ্যতে যুক্তরাজ্যের সঙ্গে ব্যবসা বজায় রাখার জন্য দলের অবস্থানসহ নানান বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের ও সাসেক্স অ্যালামনাই সদস্য আলী আহমেদ তাহকিক।
এএএম/কেএসআর
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান