অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন চায় জামায়াত
অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন করতে হবে এবং সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন করতে হবে। এমন দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে রাজনৈতিক দলসমূহের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচন ব্যবস্থা ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হয়ে উঠতে পারে না। আবার এটিও একমাত্র সমাধান নয়। এর সঙ্গে অনেক কিছু যুক্ত রয়েছে। ইউএনও ও জেলা প্রশাসকদের স্যার বলা উচিত নয়। বরং তাদেরই উচিত জনগণকে স্যার বলা।
এমপিরা সংসদের আইন প্রণয়নে ভূমিকা পালন করবেন। স্থানীয় সরকার ব্যবস্থার ওপর প্রভাব বিস্তার করতে পারবে না বলেও মরে করেন জামায়াতে ইসলামীর এই সহকারী সেক্রেটারি জেনারেল।
এএএম/এমএইচআর/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান