গুলশানে যৌথ সভায় বসেছে বিএনপি
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়/ফাইল ছবি
গুলশানে যৌথ সভায় বসেছে বিএনপি। মঙ্গলবার (২০ মে) দুপুর ২টা থেকে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা শুরু হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, ওলামা দলের প্রতিনিধি মাওলানা সেলিম রেজাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা সভায় অংশ নেন।
দলীয় সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এ সভায় আলোচনা হচ্ছে।
কেএইচ/এমআইএইচএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান