মালয়েশিয়ায় প্রবাসীদের হয়রানি, জামায়াতের উদ্বেগ
সম্প্রতি মালয়েশিয়ায় প্রবাসীদের হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।
বুধবার (২১ মে) এক বিবৃতিতে তিনি বলেন, সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদের সময় দেশকে বিভিন্ন সিন্ডিকেটে বিভক্ত করে লুটপাট চালানো হয়েছে। দেশের অর্থ লুট করে বিদেশে পাচার করা হয়েছে। সেই সিন্ডিকেটের ভূত এখনো জাতির ঘাড়ে আগের মতোই চাপিয়ে রাখা হলে তা হবে অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, বিশেষ করে প্রবাসীরা তাদের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে, নিজেদের আরাম-আয়েশের দিকে না তাকিয়ে উপার্জিত অর্থের প্রায় সবটুকু দেশে পাঠান। প্রবাসীদের কষ্টার্জিত অর্থে বৈদেশিক মুদ্রার প্রবাহ জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করে রেখেছে। অথচ অর্থলোভী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সেই প্রবাসীদের নিয়ে তামাশা করে আসছে।
সম্প্রতি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা জাতিকে বিচলিত করেছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে মালয়েশিয়ার ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। এ বিষয়ে কর্তৃপক্ষকে অবশ্যই যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং এই ঘটনার সঙ্গে সম্পৃক্তদের বিচারের মুখোমুখি করা জরুরি।
এএএম/এমআরএম/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ২ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৩ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান
- ৪ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে জনগণ প্রস্তুত: আবু সুফিয়ান
- ৫ বিএনপির আলোচনা সভার তারিখ পরিবর্তন