জামায়াত আমির
আল্লাহ আজহারুলকে নেতৃত্বের দায়িত্ব পালনের তাওফিক দিন
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহ আজহারুল ইসলাশকে নেতৃত্বের দায়িত্ব পালনের তাওফিক দিন।
- আরও পড়ুন
- মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার
- প্রতিশোধ চাই না, ন্যায়বিচার চাই: জামায়াত আমির
- এটিএম আজহারের রায়ে সিন্ডিকেটেড অবিচারের অবসান হয়েছে: শিশির মনির
মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ের পরপরই রাজধানীর কাকরাইলে আইডিইবি মুক্তিযোদ্ধা হলে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। সেখানে তিনি আরও বলেন, একজন দায়িত্বশীল নেতা প্রতিদিন জন্মায় না। তাদের হত্যা করে জাতিকে নেতৃত্বহীন ও অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে।
জামায়াতের আমির বলেন, আমি আল্লাহর দরবারে লাখ লাখ শোকর আদায় করছি। আমরা দীর্ঘদিন এমন একটি রায়ের জন্য অপেক্ষা করছিলাম। আজ আল্লাহ আমাদের সেই দিন উপহার দিয়েছেন।
এএএম/এসএনআর/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত
- ২ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে এনসিপি
- ৩ বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে: রফিকুল আমীন
- ৪ ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ
- ৫ তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা