ফখরুলের দেশে ফেরা পেছালো এক সপ্তাহ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
চিকিৎসা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ১ জুন ঢাকায় ফেরার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিনি আরও এক সপ্তাহ পর দেশে ফিরবেন।
শুক্রবার (৩০ মে) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে থাইল্যান্ডের ব্যাংককের রুটনিন আই হসপিটালের চিকিৎসকদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন। তার আগামী ৪ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে।
দলের শীর্ষ দুই নেতার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
কেএইচ/এএমএ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ২ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৩ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান
- ৪ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে জনগণ প্রস্তুত: আবু সুফিয়ান
- ৫ বিএনপির আলোচনা সভার তারিখ পরিবর্তন