নির্বাচনের সময়সীমা নিয়ে জাতি হতাশ: মির্জা ফখরুল
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পরের বছরের এপ্রিলে নির্বাচনের সময়সীমা ঘোষণা দেওয়ায় পুরো জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৬ জুন) দিবাগত রাতে থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এই মন্তব্য করেন।
আরও পড়ুন
- নির্বাচনের সময় ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান
বিএনপি মহাসচিব বলেন, বারবার বিএনপি বলে এসেছে দ্রুত নির্বাচন চায়, সেটাই আশা ছিলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু নিঃসন্দেহে শুধু বিএনপি নয়, গোটা জাতি হতাশ হয়েছে এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণায়।
কেএইচ/এএমএ
সর্বশেষ - রাজনীতি
- ১ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ২ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৩ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান
- ৪ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে জনগণ প্রস্তুত: আবু সুফিয়ান
- ৫ বিএনপির আলোচনা সভার তারিখ পরিবর্তন