ঈদুল আজহা উপলক্ষে কোকোর কবর জিয়ারত করলেন রিজভী
বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন বিএনপি নেতারা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (৭ জুন) দুপুরে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন বিএনপি নেতারা।
- আরও পড়ুন
জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল উপযোগী নয়: ফখরুল
প্রধান উপদেষ্টা রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছেন
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর।
এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেএইচ/কেএসআর/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান