মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে তারেক রহমানের শোক
বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ ও গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৫ জুন) বিকেল ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মন্টু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল এক শোকবার্তায় বলেন, ‘দেশের গণতান্ত্রিক রাজনীতিতে মোস্তফা মোহসীন মন্টু ছিলেন এক সৎ ও সংগ্রামী ব্যক্তিত্ব।’
মোস্তফা মোহসীন মন্টু ছিলেন একাধারে মুক্তিযোদ্ধা ও মধ্যপন্থি রাজনৈতিক আদর্শের প্রবক্তা। এক সময় আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও, পরবর্তীতে তিনি গণফোরামের নেতৃত্বে যুক্ত হয়ে সংসদীয় গণতন্ত্র এবং সংলাপনির্ভর রাজনীতির পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন।
কেএইচ/জেএইচ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী