বরেণ্য লালনশিল্পী ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া
হাসপাতালে প্রতিনিধি পাঠিয়ে ফরিদা পারভীনের খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া/ছবি সংগৃহীত
বরেণ্য লালনশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অসুস্থতার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
ফরিদা পারভীনের খবর নিতে হাসপাতালে প্রতিনিধি পাঠিয়েছিলেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা পারভীনের বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে সেখানে পাঠান বেগম জিয়া। প্রতিনিধি হিসেবে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শিল্পীর পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
ফরিদা পারভীনের দ্রুত আরোগ্য কামনা করেন বেগম খালেদা জিয়া।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখতে যান এবং তার প্রয়োজনীয় চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
কেএইচ/বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান