বৃহস্পতিবার অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল করবে ছাত্রদল
জুলাই-আগস্ট অভ্যুত্থানের সব শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করবে ছাত্রদল।
বুধবার (২৩ জুলাই) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল হবে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিলে ঢাকার সব ইউনিটের নেতাদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।
এমএইচএ/এমআইএইচএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ২ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৩ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান
- ৪ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে জনগণ প্রস্তুত: আবু সুফিয়ান
- ৫ বিএনপির আলোচনা সভার তারিখ পরিবর্তন