চট্টগ্রাম
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতার আশ্বাস জামায়াতের
সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াত নেতারা
চট্টগ্রামের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াত নেতারা। সিএমপির উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম ও উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেনের সঙ্গে এ মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতারা। এসময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতার আশ্বাস দেন চট্টগ্রাম মহানগর জামায়াতের নেতারা।
মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ফয়সাল মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই মতবিনিময় করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।
আরও পড়ুন
- শেখ হাসিনা যা করেছে, পাকিস্তানি বাহিনীও এত জঘন্য অপরাধ করেনি
- জুলাই সনদের খসড়া গ্রহণ করতে পারি না: এনসিপি
মতবিনিময়কালে জামায়াত নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশের এ শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার জন্য ফ্যাসিবাদের দোসররা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনের এই বিজয়কে দুষ্কৃতকারীরা যেন নস্যাৎ করতে না পারে- এজন্য চট্টগ্রামবাসীকে সোচ্চার থাকতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পুলিশকে সার্বিক সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন জামায়াত নেতারা।
কেএসআর/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান